/
/
ভিডিও এডিটিং ও কনটেন্ট তৈরিতে পেইড ইন্টার্নশিপের সুযোগ
ভিডিও এডিটিং ও কনটেন্ট তৈরিতে পেইড ইন্টার্নশিপের সুযোগ
Byadminsr
Published
৪:৪০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

932457959_1493685706009402_2634914427938249717_n

ভিডিও এডিটিং, রিলস তৈরি ও ডিজাইনে আগ্রহী তরুণদের জন্য রয়েছে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ। কনটেন্ট ইন্টার্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম ‘আলোকিত টিচার্স’।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, Content Intern পদে পেইড ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। কাজের ধরন হবে সরাসরি অফিসে অথবা দূরবর্তীভাবে (রিমোট), আলোচনা সাপেক্ষে।

নির্বাচিত ইন্টার্নকে ভিডিও ফুটেজ সম্পাদনা করে ছোট ভিডিও ও রিলস তৈরি, শিক্ষকদের পরামর্শ ও কার্যক্রমভিত্তিক স্থিরচিত্র ডিজাইন, প্রশিক্ষণ ও বিভিন্ন অনুষ্ঠানের ছবি সম্পাদনা এবং বাংলা ও ইংরেজিতে ক্যাপশন লেখার দায়িত্ব পালন করতে হবে।

আবেদন করতে পারবেন ফিল্ম, মিডিয়া, কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নরত কিংবা সম্প্রতি স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা। Canva, CapCut, Adobe Premiere Pro অথবা Photoshop-এর প্রাথমিক দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ভিডিও, রিলস বা ডিজাইনের নমুনা কাজের পোর্টফোলিও জমা দিতে হবে। নতুনরাও আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের ২৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে জীবনবৃত্তান্ত (CV) পাঠাতে হবে communications@alokitohridoy.org ঠিকানায়।

আবেদন ও বিস্তারিত তথ্য:
নিয়োগ বিজ্ঞপ্তি: https://lnkd.in/gzdTAggt?utm
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://alokitoteachers.com/?utm
ই-মেইল: communications@alokitohridoy.org