/
/
বিনামূল্যে কেয়ারগিভিং প্রশিক্ষণ
বিনামূল্যে কেয়ারগিভিং প্রশিক্ষণ
Byadminsr
Published
৩:৫২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

image_20261125_144408

কেয়ারগিভিং পেশায় দক্ষতা অর্জনের সুযোগ দিচ্ছে আয়াত কেয়ার ট্রেনিং ইনস্টিটিউট। জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (NHRDF) অর্থায়নে ঢাকায় প্রতিষ্ঠানটির জেনারেল কেয়ারগিভিং, লেভেল-২ কোর্সে প্রশিক্ষণার্থী ভর্তি চলছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন মাস বা ৩৬০ ঘণ্টার এই প্রশিক্ষণে ২৪ জনকে নেওয়া হবে। আবেদন করতে হলে প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী হতে হবে। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনা কোর্স ফিতে দেওয়া হবে।

আগ্রহীরা ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ভর্তি ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর ২০২৬, দুপুর ২টায়। প্রশিক্ষণ শুরু হবে ২ জানুয়ারি ২০২৭ থেকে। ক্লাস চলবে সপ্তাহে ছয় দিন, প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

আবেদনকারীদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে। প্রশিক্ষণার্থীদের ক্লাসে শতভাগ উপস্থিতি বাধ্যতামূলক। বেকার নারী-পুরুষ, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) মাধ্যমে মূল্যায়ন ও সনদায়নের ব্যবস্থা রয়েছে। সফল প্রশিক্ষণার্থীদের চাকরি পেতেও সহায়তা করা হবে। তবে NHRDF-এর অর্থায়নে আগে কোনো প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীরা আয়াত কেয়ার ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ঠিকানা: ৮৯/১২, মানিকনগর বিশ্বরোড, ঢাকা।
যোগাযোগ: ০১৮৪১-৪৪১৫৬১,
ই-মেইল: info@ayatcare.training