/
/
/
বেসরকারি মেডিকেল-ডেন্টালে ভর্তির আবেদন শুরু আজ
বেসরকারি মেডিকেল-ডেন্টালে ভর্তির আবেদন শুরু আজ
Byলাল সবুজ প্রকাশ
Published৫ ফেব্রুয়ারি, ২০২৬
১১:২৪ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদন শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২ মার্চ পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে দেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুমোদিত বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ বা ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল এ আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

অনলাইন আবেদন ফরম পূরণের সময় প্রার্থীদের নির্দেশাবলি ভালোভাবে পড়ে সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মোট ৩০০ টাকা, যা (২০০ টাকা ও ১০০ টাকা) প্রি-পেইড টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফিই প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। ভর্তিসহ কোর্স সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন ফরম পূরণের নিয়মাবলি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, যাচাই-বাছাই, কলেজ নির্ধারণ ও চূড়ান্ত নির্বাচন সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। কোনো নির্বাচিত প্রার্থীর দেওয়া তথ্য ভুল বা অসম্পূর্ণ প্রমাণিত হলে তার আবেদন, কলেজ নির্ধারণ কিংবা ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।