/
/
/
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় আয়োজন
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় আয়োজন
Byadminsr
Published
৬:১৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

SME

আন্তর্জাতিক MSME দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) অনুষ্ঠিতব্য এ আয়োজনে থাকছে উদ্যোক্তাদের র‍্যালি, আলোচনা সভা, পণ্য প্রদর্শনী এবং সেমিনার।

এসএমই ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, দেশের উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের গুরুত্ব তুলে ধরতেই এ বিশেষ আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন খাতের উদ্যোক্তাদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, সকাল সাড়ে নয়টা আগারগাঁওস্থ এসএমই ফাউন্ডেশন কার্যালয় থেকে উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হবে। এরপর সকাল দশটাই বিডা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পণ্য প্রদর্শনী। দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্ব হিসেবে বেলা সাড়ে বারোটাই একই স্থানে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের ২৫ জুন বিকেল চারটার মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে সহজেই নিবন্ধন করা যাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে এ আয়োজন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক সংযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য ও সেবাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই শিল্পায়নে MSME খাতের অবদান তুলে ধরতেই এবারের আয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন