/
/
/
নার্স নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ৭ মার্চ পর্যন্ত
নার্স নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ৭ মার্চ পর্যন্ত
Byলাল সবুজ প্রকাশ
Published৫ ফেব্রুয়ারি, ২০২৬
১২:৪৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (1)

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৪৩তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে ‘নার্স’ পদে শুধু নারীদের নিয়োগের লক্ষ্যে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: নার্স (নারী);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: সরকারি বিধি মোতাবেক বেতন প্রাপ্য হবেন;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা—

বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান;

চিকিৎসা: সামরিক হাসপাতালে চিকিৎসা সুবিধাসহ দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে সুচিকিৎসার সুযোগ;

সন্তানদের অধ্যয়ন: সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ২৬ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে;

*স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী প্রার্থী হতে হবে;

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত/বিধবা/তালাকপ্রাপ্ত;

উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি;

ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড);

আরও পড়ুন: সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী যোগ্য প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ মার্চ ২০২৬;