/
/
শুরু হচ্ছে যুবা বিশ্বকাপ, বাংলাদেশের প্রথম লড়াই ভারতের সাথে
শুরু হচ্ছে যুবা বিশ্বকাপ, বাংলাদেশের প্রথম লড়াই ভারতের সাথে
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ জানুয়ারি, ২০২৬
১০:৫১ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

lsp photo (4)

দুই বছর পর আবারো শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। এবারের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। আজ ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবাদের ক্রিকেটের বৈশ্বিক শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নেবে ১৬টি দল।

২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জানুয়ারি, শনিবার। সেদিন বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

এবারের বিশ্বকাপে মোট চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। গ্রুপ পর্বের সেরা তিনটি করে দল সুপার সিক্সে উঠবে। বাংলাদেশের দল সুপার সিক্স পর্বে ১ নম্বর গ্রুপে থাকবে, যেখানে ‘সি’ গ্রুপের তিনটি দলও অংশ নেবে।

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয় করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। তবে পরবর্তী দুটি বিশ্বকাপে তেমন ভালো ফলাফল দেখাতে পারেনি তারা। ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ২০২৪ সালে সুপার সিক্স পর্ব থেকে বাদ পড়ে দলটি। এবার বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের যুবাদের লক্ষ্য পুনরায় শিরোপা জয়।