

সাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ কোর্স দুটি মাসব্যাপী অনুষ্ঠিত হবে। চার সপ্তাহব্যাপী এই কোর্সটিতে আবেদনের শেষ তারিখ ০৬ ফেব্রুয়ারি।
এ কোর্সে অংশগ্রহণকারীরা নানা সুবিধা ও সনদ পাবে।
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা
১. কোর্সটি সম্পূর্ণ আবাসিকভাবে অনুষ্ঠিত হবে।
২. প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ এবং যাতায়াত খরচ সরকারি অর্থে নির্বাহ করা হবে।
কোর্সের নাম: ইংরেজি ভাষা ও ব্যবসায়িক যোগাযোগ (২৯তম ব্যাচ)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।
আবেদন ফি: এক শত টাকা (অফেরতযোগ্য),
ভর্তি ফি (ভর্তির সময়): এক হাজার টাকা,
জামানত ফি (ভর্তির সময়): এক হাজার টাকা।
কোর্সের নামঃ ট্যুর গাইড ও ইকো-টুরিজম ম্যানেজমেন্ট (২৯তম ব্যাচ)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।
আবেদন ফি: এক শত টাকা (অফেরতযোগ্য),
ভর্তি ফি (ভর্তির সময়): এক হাজার টাকা,
জামানত ফি (ভর্তির সময়): এক হাজার টাকা।
আবেদন করতে যা লাগবে
আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে:
১. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
২. জাতীয় পরিচয়পত্র।
৩. প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি।
৪. অনলাইনে আবেদনটি লিংকে পূরণ করতে হবে।
আবেদনের বিস্তারিত তারিখ
১. আবেদন জমার শেষ তারিখ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬।
২. চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬।
৩. নির্বাচিতদের তালিকা প্রকাশ: ইনস্টিটিউটের ওয়েবসাইটে।