/
/
প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জাতীয় জাদুঘর ভ্রমণের সুযোগ!
প্রতি মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জাতীয় জাদুঘর ভ্রমণের সুযোগ!
Byadminsr
Published
৬:২১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-03 at 15.44.35(1)

বইয়ের পাতায় নয়, এবার ইতিহাস দেখার সুযোগ নিজের চোখে! শিশু-কিশোরদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালন করছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এ উপলক্ষে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতি মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর বিনামূল্যে পরিদর্শনের সুযোগ পাবে। জাদুঘরে প্রাচীন মূর্তি, ঐতিহ্যবাহী কারুশিল্প, দুর্লভ মুদ্রা, চিত্রকলা, শিলালিপি, ভাস্কর্য এবং উদ্ভিদ ও প্রাণীর সংরক্ষিত নমুনাসহ হাজারো ঐতিহাসিক নিদর্শন দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন গ্যালারি ঘুরে দেখতে শিক্ষার্থীদের গাইডের সহায়তাও দেওয়া হচ্ছে।

তাই দেরি না করে শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দলবেঁধে ঘুরে আসতে পারো বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে!

বিস্তারিত ও সরকারি বিজ্ঞপ্তি: https://bangladeshmuseum.gov.bd/