/
/
আইবিএ-তে এআই কোর্স: ক্যারিয়ারে এগিয়ে থাকার নতুন সুযোগ!
আইবিএ-তে এআই কোর্স: ক্যারিয়ারে এগিয়ে থাকার নতুন সুযোগ!
Byadminsr
Published
৬:১৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-03 at 15.46.48

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে করপোরেট পেশাজীবীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ছয় সপ্তাহের বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বিজনেস প্রফেশনালস (AiBP)’ শীর্ষক এই কোর্সে আধুনিক ব্যবসা ব্যবস্থাপনায় এআইয়ের কার্যকর ও বাস্তবমুখী ব্যবহার শেখানো হবে।

কোর্সটিতে জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালাইসিস, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং করপোরেট অটোমেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি এআই ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ব্যবহারিক প্রশিক্ষণ পাবেন অংশগ্রহণকারীরা।

কোর্সে আবেদনের জন্য – যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা এবং আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬। অংশগ্রহণকারীদের প্রতিটি ক্লাসে নিজস্ব ল্যাপটপ সঙ্গে আনতে হবে।

পরিবর্তনশীল কর্মক্ষেত্রে এআইয়ের সঙ্গে মানিয়ে নেওয়া এবং পেশাগত দক্ষতা আরও উন্নত করার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

একনজরে কোর্সের তথ্য –

– মেয়াদ ও ক্লাস: ৬ সপ্তাহে ১২টি ক্লাস (প্রতিটি ৩ ঘণ্টা)
– ক্লাসের দিন: প্রতি শুক্র ও শনিবার
– ক্লাস শুরু: ২৭ নভেম্বর (সেকশন এ) ও ২৮ নভেম্বর (সেকশন বি)

আবেদন যাচাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আসনসংখ্যা ও আবেদনকারীদের পছন্দ অনুযায়ী সেকশন নির্ধারণ করা হবে।

অনলাইনে আবেদন: https://mdp.iba-du.edu/aibp

যোগাযোগ: এমডিপি অফিস, আইবিএ ভবন, চতুর্থ তলা, কক্ষ ৪০২।

হটলাইন: ০১৭৬৬৯৯৩৩৯০, ০১৭২৬৮৮৫৩২৯।