/
/
শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
Byadminsr
Published
৩:৩৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-05 at 15.17.12(1)

উচ্চাঙ্গ সংগীতের সুরের মূর্ছনায় মুখরিত হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১১ থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৭ দিনব্যাপী এক বিশেষ উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশের সংগীতপ্রেমী ও উদীয়মান শিল্পীদের শিল্পসৈকত সমৃদ্ধ করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মশালায় অংশগ্রহণের জন্য ১৫ থেকে ৪০ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে পূর্বে যারা এই কর্মশালায় অংশ নিয়েছেন, তারা নতুন করে অংশগ্রহণের সুযোগ পাবেন না। আসন সংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের দ্রুত ফরম সংগ্রহ ও যোগাযোগের জন্য কক্ষ নম্বর ৪১২-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য নির্ধারিত মোবাইল নম্বরগুলোতে (০১৭৩৩৮৯২৯৬১ এবং ০১৭২৯৭১০৬৪৩) যোগাযোগ করা যাবে।
শিল্পকলার এই আয়োজন দেশের উচ্চাঙ্গ সংগীত চর্চাকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

কর্মশালার সর্বশেষ আপডেট ও ভর্তি বিজ্ঞপ্তির জন্য দেখুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি নোটিশ বোর্ড ।