/
/
/
আজ থেকে শুরু ৩৯ দিনের ছুটি কলেজ-মাদ্রাসায়, স্কুলে কবে?
আজ থেকে শুরু ৩৯ দিনের ছুটি কলেজ-মাদ্রাসায়, স্কুলে কবে?
Byনাঈম শিকদার
Published১৮ ফেব্রুয়ারি, ২০২৬
৯:১৯ পূর্বাহ্ণ
503612616_689380597300235_8885718071973755637_n
নাঈম শিকদার
নাঈম শিকদার লাল সবুজ প্রকাশের সক্রিয় সদস্য এবং সহকারী কো-অর্ডিনেটর। তার শখ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও এডিটিং, পাশাপাশি ভ্রমণ করে নতুন মানুষ ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া। সে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে আগ্রহী।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ChatGPT Image Feb 18, 2026, 09_17_32 AM

পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্কুলে কবে থেকে ছুটি কার্যকর হবে, তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে। এ ছুটি চলবে ২৮ মার্চ পর্যন্ত এবং আগামী ২৯ মার্চ থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলো খুলবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এ ছুটিগুলো অনুমোদন করতে পারবেন।