/
/
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর পর্যায়ে
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর পর্যায়ে
Byলাল সবুজ প্রকাশ
Published২২ ফেব্রুয়ারি, ২০২৬
১০:২৫ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ChatGPT Image Feb 22, 2026, 10_11_23 AM

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষ ১০-এর মধ্যে থাকে রাজধানী ঢাকা। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রায় রয়েছে।

সকাল ৯টা ৩৬ মিনিটে আইকিউএয়ারের সূচক অনুযায়ী ঢাকার একিউআই (AQI) স্কোর ছিল ১৯৭। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর (৩৯২)। দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা (২১০) এবং চতুর্থ স্থানে দিল্লি (১৯৩)।

একিউআই সূচক পাঁচটি প্রধান দূষকের ওপর নির্ভর করে। এগুলো হলো অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। সাধারণত শীতকালে বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যায়, আর বর্ষাকালে কিছুটা উন্নতি দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মোট বায়ুদূষণের প্রায় ৩৫ শতাংশ আসে প্রতিবেশী দেশগুলো থেকে, যা আন্তঃদেশীয় দূষণ হিসেবে পরিচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।