/
/
/
বুটেক্সে তৃতীয় ধাপে ভর্তির তারিখ প্রকাশ, ১০ মার্চ অনুষ্ঠিত হবে ভর্তি কার্যক্রম
বুটেক্সে তৃতীয় ধাপে ভর্তির তারিখ প্রকাশ, ১০ মার্চ অনুষ্ঠিত হবে ভর্তি কার্যক্রম
Byলাল সবুজ প্রকাশ
Published২৬ ফেব্রুয়ারি, ২০২৬
৯:৫৩ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

download (11)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম (সেশন ২০২৫–২৬) এ তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১০ মার্চ ফাঁকা থাকা আসনগুলোতে মেধাক্রম অনুযায়ী দুই পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এখনো ফাঁকা ৪২১টি আসন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট আসনের প্রায় ৬৭ শতাংশ ফাঁকা রয়েছে। মোট ৬৩০টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ২০৯ জন শিক্ষার্থী। ফলে বর্তমানে ফাঁকা রয়েছে ৪২১টি আসন।

তৃতীয় ধাপে মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

দুই পর্যায়ে ভর্তি কার্যক্রম

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ ভর্তি কার্যক্রম দুই পর্যায়ে সম্পন্ন হবে

প্রথম পর্যায়:
মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিতি নিশ্চিত করতে হবে। তাদের ভর্তি কার্যক্রম দুপুর ১২টার মধ্যে সম্পন্ন করা হবে।

দ্বিতীয় পর্যায়:
মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে। প্রথম পর্যায়ের ভর্তি শেষে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী তাদের ভর্তি কার্যক্রম দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে সম্পন্ন করা হবে।

বিভাগভিত্তিক ভর্তির চিত্র

এখন পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগভিত্তিক সংখ্যা

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং: ৮০ জন

অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং: ৭৯ জন

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং: ৩৪ জন

ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং: ৬ জন

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং: ৩ জন

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট: ৩ জন

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: ৩ জন

টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স: ১ জন

প্রয়োজনীয় নির্দেশনা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণী পছন্দক্রম ফর্ম, স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.butex.edu.bd
) থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নির্ধারিত অংশ যথাযথভাবে পূরণ করে ভর্তির দিন সঙ্গে নিয়ে আসতে হবে।