/
/
হাতিরঝিলে ‘পিঙ্ক রান’: স্তন ক্যান্সার সচেতনতায় নামছেন দৌড়বিদরা
হাতিরঝিলে 'পিঙ্ক রান': স্তন ক্যান্সার সচেতনতায় নামছেন দৌড়বিদরা
Byadminsr
Published
২:৪৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-20 at 11.04.56 AM (2)

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আগামী ১৬ অক্টোবর রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৌড় প্রতিযোগিতা ‘পিঙ্ক রান ২০২৬’। ‘টুগেদার এগেইনস্ট ব্রেস্ট ক্যান্সার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ইভেন্টে সাধারণ নাগরিক থেকে শুরু করে পেশাদার রানারদের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে।

হিমু পরিবহন এবং দ্য অ্যাথলেট এক্স-এর যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার এবং ১ কিলোমিটারের তিনটি আলাদা ক্যাটাগরি। সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতায় অনারেবল গেস্ট রানার হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট দৌড়বিদ নোশিন শারমিলি শুচি।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী যেকোনো ব্যক্তি অনলাইনের মাধ্যমে তাঁদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের লিংকঃ https://theathletex.net/events/pink-run