/
/
নিরাপত্তা ঝুঁকিতে ক্রোম, দ্রুত আপডেটের সতর্কতা গুগলের
নিরাপত্তা ঝুঁকিতে ক্রোম, দ্রুত আপডেটের সতর্কতা গুগলের
Byলাল সবুজ প্রকাশ
Published১৭ মার্চ, ২০২৬
১২:৪৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Chrome

ক্রোম ব্রাউজারে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি; নিরাপদ থাকতে দ্রুত আপডেট করার পরামর্শ গুগলের

জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের ওয়েব সংস্করণে অত্যন্ত বিপজ্জনক দুটি ‘জিরো ডে’ (Zero-day) নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। ‘সিভিই-২০২৬-৩৯০৯’ এবং ‘সিভিই-২০২৬-৩৯১০’ নামের এই ত্রুটিগুলো ব্যবহার করে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীর কম্পিউটারে ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে নিয়ন্ত্রণ নিতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় গুগল জরুরি ভিত্তিতে নতুন সিকিউরিটি প্যাচ বা আপডেট উন্মুক্ত করেছে।

ত্রুটিগুলো আসলে কী?
গুগলের তথ্যমতে, এই ত্রুটিগুলো মূলত স্কিয়া ২ডি গ্রাফিক্সসহ জাভাস্ক্রিপ্ট এবং ওয়েবঅ্যাসেম্বলি ইঞ্জিনে শনাক্ত হয়েছে। হ্যাকাররা এই দুর্বলতা কাজে লাগিয়ে বড় ধরনের ফিশিং হামলা চালাতে পারে। বিশেষ করে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন।

‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটি কেন বিপজ্জনক?
সফটওয়্যারের কোনো ত্রুটি যখন প্রতিষ্ঠানের নজরে আসার আগেই সাইবার অপরাধীরা ব্যবহার করতে শুরু করে, তখন সেটিকে ‘জিরো ডে’ ত্রুটি বলা হয়। এক্ষেত্রে ব্যবহারকারীরা কিছু বুঝে ওঠার আগেই হ্যাকাররা তাদের গুরুত্বপূর্ণ তথ্য বা ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

নিরাপদ থাকতে আপনার করণীয়:
অনলাইনে নিরাপদ থাকতে গুগল অবিলম্বে ক্রোম ব্রাউজারটি হালনাগাদ বা আপডেট করার আহ্বান জানিয়েছে। নিরাপদ সংস্করণগুলো হলো:
– উইন্ডোজ ও ম্যাকের জন্য: ১৪৬.০.৭৬৮০.৭৫/৭৬
– লিনাক্সের জন্য: ১৪৬.০.৭৬৮০.৭৫

কীভাবে আপডেট করবেন?
১. আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি খুলুন।
২. ডানদিকের উপরে থাকা তিনটি ডট (Menu) আইকনে ক্লিক করুন।
৩. ‘Help’ অপশন থেকে ‘About Google Chrome’-এ যান।
৪. এখানে ব্রাউজারটি অটোমেটিক আপডেট হবে। আপডেট শেষে ‘Relaunch’ বাটনে ক্লিক করলেই আপনি নিরাপদ সংস্করণে পৌঁছে যাবেন।

সাইবার দুনিয়ায় বড় ধরণের ক্ষতি এড়াতে এখনই আপনার ব্রাউজারটি আপডেট করে নিন এবং অন্যদেরও সচেতন করুন।
সূত্র: দ্য হ্যাকার নিউজ ও রয়টার্স।