

জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে তরুণদের নেতৃত্বাধীন উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দিতে ভিএসও বাংলাদেশ আয়োজন করছে ‘ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’।
উন্মুক্ত আহ্বানের মাধ্যমে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও উদ্যোগের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করা হয়। জমা পড়া প্রস্তাবগুলো কঠোর মূল্যায়ন ও উপস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে যাচাই শেষে কমিউনিটিভিত্তিক জলবায়ু কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান, উদ্ভাবনী চিন্তা ও অঙ্গীকারের ভিত্তিতে সবচেয়ে সম্ভাবনাময় সংগঠনগুলোকে স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত সংগঠনগুলোর অবদান উদযাপন ও স্বীকৃতি জানাতে ‘ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাওয়ার্ড ২০২৬’ পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা তৈরিতে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। ভিএসও বাংলাদেশের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তরুণদের উদ্ভাবনী নেতৃত্বকে সামনে আনা এবং জলবায়ুর ভবিষ্যৎ মোকাবিলায় তাদের সক্রিয় ভূমিকা আরও শক্তিশালী করা।