

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়ন করছে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) নামের একটি প্রকল্প। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্পের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ঢাকায় শুরু হতে যাচ্ছে এক মাস মেয়াদি একটি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স।
প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে বারিধারায় অবস্থিত শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে।
আগ্রহীদের প্রথমে নির্ধারিত লিংক থেকে Business Feasibility Report টেমপ্লেট ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে, এরপর সেটি স্ক্যান করে ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। জমা দেওয়ার শেষ সময় ২১ সেপ্টেম্বর । বাছাইকৃত প্রার্থীদের ডাকা হবে সাক্ষাৎকারে, যা অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায়। পরবর্তীতে নির্বাচিতদের যথাসময়ে জানানো হবে।
আবেদনের ঠিকানা:
– ফরম: http://cutly.in/GT4BYV
– ইমেইল: bb.sicip.sjibplc@gmail.com
– হোয়াটসঅ্যাপ: ০১৮১৭১৮৪৫৩৯