/
/
শিল্পী তালিকায় নাম লেখানোর সুযোগ, অডিশন নেবে শিল্পকলা একাডেমি
শিল্পী তালিকায় নাম লেখানোর সুযোগ, অডিশন নেবে শিল্পকলা একাডেমি
Byadminsr
Published
৪:০৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-09 at 12.23.15(1)

প্রতিভাবান ও দক্ষ শিল্পীদের অডিশনের মাধ্যমে বাছাই করে শিল্পী তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বাংলাদেশের আগ্রহী ও যোগ্য শিল্পীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে। এতে অংশগ্রহণের বয়সসীমা ১৮ বছর বা তদূর্ধ্ব।

আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নজরুল সংগীত, শাস্ত্রীয় সংগীত, তিন কবির গান ও আধুনিক গান এবং সমবেত সংগীত দল নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ সেপ্টেম্বর একই সময়ে লোক সংগীত, রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও উপস্থাপনা এবং সমবেত আবৃত্তি দল নির্বাচন করা হবে। এছাড়া ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য এবং সমবেত নৃত্যদল নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ http://www.shilpakala.gov.bd