/
/
বিনামূল্যে ক্যালিগ্রাফি শেখার নতুন সুযোগ, চলছে রেজিস্ট্রেশন
বিনামূল্যে ক্যালিগ্রাফি শেখার নতুন সুযোগ, চলছে রেজিস্ট্রেশন
Byadminsr
Published
৫:১৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-16 at 1.43.25 PM (1)

ক্যালিগ্রাফি শিল্পে আগ্রহীদের জন্য আবারও দিনব্যাপী ফ্রি ক্যালিগ্রাফি কর্মশালার আয়োজন করেছে সুলতান ক্যালিগ্রাফি ইনস্টিটিউট। মূলত আগের কর্মশালায় যারা অংশ নেওয়ার সুযোগ পাননি, তাদের বিশেষ অনুরোধ ও আগ্রহের কথা বিবেচনা করে সংস্থাটি এই পুনারায়োজনের উদ্যোগ নিয়েছে। সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকেই আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ঢাকার তোপখানা রোডের ভূঁইয়া টাওয়ারের ৩১/এফ-এ অবস্থিত ঢাকা সেন্ট্রাল কনভেনশন (ডিসিটি) হলে এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সকাল ৮:০০টা থেকে শুরু হয়ে দুপুর ১২:০০টা পর্যন্ত চলবে। ক্যালিগ্রাফির নানা সূক্ষ্ম দিক ও কৌশল শেখাতে অনুষ্ঠানে স্পনসর হিসেবে পাশে থাকছে ঢাকা সেন্ট্রাল কনভেনশন।

দিনব্যাপী এই সেশনে প্রশিক্ষণ দেবেন দেশের চারজন ক্যালিগ্রাফি বিশেষজ্ঞ—আবু সালেহ মুসা, রিয়াজুল ইসলাম সারওয়ার, জুরাযের আল মামুন এবং সুলতান এনামুর রহমান। কর্মশালায় ট্র্যাডিশনাল, মডার্ন এবং ইসলামিক হিস্টোরিকাল ক্যালিগ্রাফির ওপর হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হবে।

ভেন্যুর আসন সংখ্যা অত্যন্ত সীমিত হওয়ায় আয়োজকরা দ্রুত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আসন নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। আবেদন লিংক https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdhtdu5QfmRqA6i2PF1eM3pvfc-OD1kaoS00v41sTL0V4fkQw/viewform