/
/
৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, বন্ধ সব কার্যক্রম
৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, বন্ধ সব কার্যক্রম
Byadminsr
Published
১২:০৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-11 at 11.21.32

অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও প্রবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, নিবন্ধন নবায়নে ব্যর্থতা, অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও আইনি নির্দেশ অমান্য এবং জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলের অপরাধে এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের আওতায় এনজিওবিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানের প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড়করণ এবং প্রকল্প বাস্তবায়ন তদারকি করে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ব্যুরোটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর কার্যক্রম সমন্বয় করে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এনজিওগুলো উল্লেখযোগ্য অবদান রাখছে।

এনজিওগুলো দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা, জলবায়ু ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ টেকসই রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বেআইনি কর্মকাণ্ডে জড়িত সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইন ও বিধিবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সরকারি নজরদারিও অব্যাহত থাকবে।