/
/
দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ইয়ুথ ট্যুরিজম এক্সপো
দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ইয়ুথ ট্যুরিজম এক্সপো
Byadminsr
Published
১:৫২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Riverside Travel Expo Panorama

বাংলাদেশের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি, দেশীয় পর্যটনের বিকাশ এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Bangladesh Youth Tourism Expo (BYTE)’। E-Tourism Association of Bangladesh (ETAB) আয়োজিত এই ট্রাভেল এক্সপোর মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের অপার সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মধ্যে নতুন সংযোগ ও সহযোগিতার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এই আয়োজনে ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, এয়ারলাইনস, হোটেল, রিসোর্টসহ পর্যটনশিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। এক্সপোটি সংশ্লিষ্ট অংশীজনদের জন্য পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির একটি মিলনমেলা হিসেবে আয়োজন করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের পর্যটনশিল্পের বিকাশে সম্মিলিত উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।

আয়োজকদের মূল লক্ষ্য হলো সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের পর্যটনশিল্পকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেওয়া, নতুন সংযোগ তৈরি করা এবং নতুন দিগন্ত উন্মোচন করা। এ আয়োজনে অংশ নিতে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, ‘আসুন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের পর্যটনশিল্পকে এগিয়ে নিয়ে যাই নতুন সম্ভাবনার পথে। তৈরি করি নতুন সংযোগ, উন্মোচন করি নতুন দিগন্ত।

১৯, ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য এই এক্সপোতে সবার সঙ্গে দেখা হওয়ার প্রত্যাশা জানিয়েছে আয়োজক ETAB।