/
/
সরকারি খরচে হোটেল-পর্যটন প্রশিক্ষণ, মিলবে চাকরির সুযোগ
সরকারি খরচে হোটেল-পর্যটন প্রশিক্ষণ, মিলবে চাকরির সুযোগ
Byadminsr
Published
৪:০৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-15 at 15.38.21

হোটেল ও পর্যটন খাতে দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও উদ্ভাবন দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসআইসিআইপি) আওতায় পর্যটন ও আতিথেয়তা শিল্প দক্ষতা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করছে। এ কার্যক্রমে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে দুটি কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকায় অবস্থিত জিনজিয়ান হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটে।

প্রশিক্ষণের মেয়াদ চার মাস বা মোট ৫০০ ঘণ্টা। এর মধ্যে দুই মাস প্রশিক্ষণকেন্দ্রে এবং পরবর্তী দুই মাস বিভিন্ন প্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকেন্দ্রে সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন পাঁচ ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স দুটি হলো খাদ্য ও পানীয় পরিবেশন এবং খাদ্য ও পানীয় প্রস্তুতকরণ। প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের সনদপত্র দেওয়া হবে এবং কর্মসংস্থানে সহায়তা করা হবে। এ ছাড়া প্রশিক্ষণে ন্যূনতম ৮০ শতাংশ উপস্থিতি থাকলে যাতায়াত ও আপ্যায়ন ভাতা দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাস হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। প্রশিক্ষণ শুরু হবে ২০ ডিসেম্বর ২০২৬ থেকে। আবেদনের সঙ্গে পাসপোর্ট আকারের দুই কপি ছবি, মাধ্যমিক পাসের সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ এবং প্রয়োজনীয় অন্যান্য সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। একজন প্রার্থী কেবল একটি কোর্সে আবেদন করতে পারবেন। আগে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানবিষয়ক এসইআইপি বা এসআইসিআইপি কর্মসূচির আওতায় কোনো কোর্সে অংশগ্রহণ করে থাকলে তাঁর আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষার তারিখ ও ফলাফল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জানানো হবে। খাদ্য ও পানীয় পরিবেশন কোর্সের জন্য ০১৩০২-৫০৫২৮২ এবং খাদ্য ও পানীয় প্রস্তুতকরণ কোর্সের জন্য ০১৩০২-৫০৫২৮৭ নম্বরে যোগাযোগ করা যাবে।