/
/
/
আজ রোকেয়া দিবস
আজ রোকেয়া দিবস
ByMozammel Haque Hridoy
Published৯ ডিসেম্বর, ২০২৫
১১:৩৩ পূর্বাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

rokeya

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারীদের অধিকার আদায়ের সবচেয়ে বড় পথিকৃৎ। তিনি নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত।

আজ ৯ ডিসেম্বর(মঙ্গলবার), এই দিনটি পালিত হয় রোকেয়া দিবস হিসেবে। রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী।

উত্তরবঙ্গের রংপুরের পায়রাবন্দে জন্মেছিলেন এই মহীয়সী বাঙালি নারী। তাঁর জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর। ৯ ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া। তিনি কলকাতায় মৃত্যু বরণ করেন। প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয় রোকেয়া দিবস।
রোকেয়া দিবস উপলক্ষে সারা দেশে পালিত হয় নানা আয়োজন। প্রতিবছর ঘোষণা করা হয় রোকেয়া পদকও। এ বছর রোকেয়া পদক পেয়েছে ৪ নারী। রাজধানীর ওসমানী মিলনায়তনে তাদের রোকেয়া পদক তুলে দেয়া হয়।
এ বছর রোকেয়া দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলন এর মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।’