

দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫-২০২৬ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বরিশালের মেধাবী শিক্ষার্থী নাফিস। এই অর্জনের মাধ্যমে এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে সে। নিজ জেলা বরিশালের জন্য হয়ে উঠেছে গর্বের প্রতীক।
নাফিস বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে। ছোটবেলা থেকেই নিয়মিত অধ্যয়ন, লক্ষ্যনিষ্ঠ সাথে প্রস্তুতি ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন মাধ্যমে সে নিজেকে এই সাফল্যের জন্য প্রস্তুত করেছে।
রুয়েটে প্রথম স্থান অর্জনের আগেও দেশের অন্যান্য শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এই তরুণ নাফিস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চতুর্থ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তৃতীয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২৫তম স্থান অর্জন করেছে সে।
নাফিসের এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত ও গর্বিত পরিবার, শিক্ষক ও বরিশালবাসী। তার এই অর্জন ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।