/
/
/
প্রাথমিক থেকে উচ্চতরের শিক্ষার্থীদের মেধা বৃত্তির পরিমাণ নির্ধারণ
প্রাথমিক থেকে উচ্চতরের শিক্ষার্থীদের মেধা বৃত্তির পরিমাণ নির্ধারণ
Byলাল সবুজ প্রকাশ
Published২৬ জানুয়ারি, ২০২৬
১:৩৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of lsp photo (18)

বাংলাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতরের অনগ্রসর শিক্ষার্থীদের নির্ধারণ করা হয়েছে মেধা বৃত্তির টাকা। গত রবিবার (২৫ জানুয়ারি) অর্থ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করে মোট ৪৫ হাজার ৩৩৮ জনে উন্নীত করা হয়েছে। অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তি মাসিক হার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে যথাক্রমে ৭০০ টাকা, ৮০০ টাকা, ১০০০ টাকা এবং ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে মোট ৫ হাজার ৪৯০ জন অনগ্রসর জনগোষ্ঠীকে।
এতে আরও বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে ৩৬ লক্ষ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৩৫ লক্ষ ৮১ হাজার ৯০০ জন মাসিক ৯০০ টাকা হারে এবং ১৮ হাজার ১০০ জন মাসিক ১০০০ টাকা হারে প্রতিবন্ধী ভাতা পাবেন। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৩৪ লক্ষ ৫০ হাজার প্রতিবন্ধী ব্যক্তি।
অন্যদিকে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি/মেধাবৃত্তির মাসিক হার ৫০ টাকা বৃদ্ধি করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে যথাক্রমে ৯৫০ টাকা, ১০০০ টাকা, ১১০০ টাকা এবং ১৩৫০ টাকায় উন্নীত করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।