/
/
ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত
ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত
ByMozammel Haque Hridoy
Published২৬ জানুয়ারি, ২০২৬
৫:৩৫ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of lsp photo (21)

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি -ইউএনডিপি বাংলাদেশে মানবসম্পদ (এইচআর) বিভাগে ইন্টার্ন নিয়োগ দিচ্ছে। ঢাকাভিত্তিক এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি তিন মাস মেয়াদি এবং পূর্ণকালীন। আবেদন করা যাবে আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
এই ইন্টার্নশিপে নির্বাচিতরা নিয়োগ ও স্টাফিং সহায়তা, এইচআর প্রশাসন, কর্মীদের শেখা ও উন্নয়ন কার্যক্রম, ডেটা ব্যবস্থাপনা এবং ইউএনডিপির ‘পিপল স্ট্র্যাটেজি ২০৩০’ বাস্তবায়নে কাজ করার সুযোগ পাবে। ইন্টার্নরা অভিজ্ঞ এইচআর পেশাজীবীদের সঙ্গে কাজ করে জাতিসংঘ ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে।
যোগ্যতা হিসেবে ব্যবসায় প্রশাসন, আন্তর্জাতিক ব্যবসা, ডেভেলপমেন্ট স্টাডিজ বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী বা সদ্য স্নাতক হতে হবে। ইংরেজি ও বাংলায় দক্ষতা এবং এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে পারদর্শিতা প্রয়োজন। এ ইন্টার্নশিপ প্রোগ্রামে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
আবেদনের জন্য ইংরেজিতে সংক্ষিপ্ত কভার লেটার ও সিভি একত্রে একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্যবিমা ও বিশ্ববিদ্যালয়ের সনদপত্রও জমা দিতে হবে।
ইন্টার্নদের জন্য মাসিক ভাতা দেওয়া হতে পারে, তবে স্বাস্থ্যবিমা ও যাতায়াতের ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। ইউএনডিপি সব আবেদনকারীকে সতর্ক করে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ফি দিতে হয় না।
বিস্তারিত জানতে ভিজিট কর ইউএনডিপির অফিসিয়াল পেজে অথবা ক্লিক কর এখানে