/
/
/
নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় ডিজিটাল সেফটি স্কুল হেল্পডেস্ক
নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় ডিজিটাল সেফটি স্কুল হেল্পডেস্ক
ByMozammel Haque Hridoy
Published২৭ জানুয়ারি, ২০২৬
১:০১ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Copy of lsp photo (26)

নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা জোরদার করতে বিশেষ সহায়তা কার্যক্রম চালু করেছে ডিজিটাল সেফটি স্কুল হেল্পডেস্ক। এটি ‘ডিজিটালি রাইট’ এর ডিজিটাল সেফটি স্কুল উদ্যোগের একটি অংশ। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য এই সহায়তা দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রহণ করা যাবে।

ডিজিটালি রাইট জানায়, সাংবাদিকেরা এখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সহযোগিতা পাবেন। এর মধ্যে রয়েছে, নির্বাচনকেন্দ্রিক ভুয়া বা সন্দেহজনক তথ্য যাচাইয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সহায়তা, ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন এবং ডিভাইস বা অ্যাকাউন্টের সুরক্ষা বাড়াতে প্রয়োজনীয় টুল ও নির্দেশনা। পাশাপাশি যেকোনো ধরনের অনলাইন হয়রানির শিকার হলে করণীয় বিষয়ে জরুরি সহায়তাও দেওয়া হবে।
এ ধরনের সহায়তার জন্য সাংবাদিকদের মোবাইল বা হোয়াটসঅ্যাপে +৮৮০ ১৭১৬-৫৮৫৮৩৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি support@digitalsafetyschool.com
ঠিকানায় ইমেল করেও সহায়তা নেওয়া যাবে।

তারা জানায়, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সাংবাদিকদের অনলাইন হয়রানি, ডিজিটাল নজরদারি এবং সাইবার নিরাপত্তার মতো ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। বাড়তে থাকে ভুল তথ্যের বিস্তারও। এসব ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রেখে সঠিক তথ্য পরিবেশন করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।
মূলত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে ভুল তথ্য, সাইবার হামলা ও অনলাইন হয়রানির ঝুঁকি বেড়ে যাওয়ায় সাংবাদিকদের পাশে থাকাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এই সহায়তা কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।