/
/
পোস্টে কমেন্ট ও শেয়ার করে ৩ দিনের ফ্রি ট্যুরের সুযোগ
পোস্টে কমেন্ট ও শেয়ার করে ৩ দিনের ফ্রি ট্যুরের সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ মার্চ, ২০২৬
৩:৫৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

St Martin

ঈদের আনন্দঘন ছুটি শেষে আবার কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে অনেকেই এক ধরনের একঘেয়েমি ও বিষণ্নতায় ভোগেন। ঠিক এমন সময়টাকে আনন্দময় করে তুলতে তরুণদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ওয়াইইডি (ইয়ুথ এনগেজমেন্ট ইন ডেমোক্রেসি)

ওয়াইইডি পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ঈদের ছুটির পর মনমরা বা বিরক্তিকর সময় পার করছেন, তাদের জন্য প্রকৃতির সান্নিধ্যে তিন দিনের একটি বিশেষ ট্যুর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এই ভ্রমণে অংশগ্রহণকারীরা চাইলে দেশের অন্যতম সুন্দর দুটি প্রাকৃতিক গন্তব্যের মধ্যে একটি বেছে নিতে পারবেন।

প্রথম অপশনে রয়েছে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত প্রবাল দারুচিনি দ্বীপ যা তার স্বচ্ছ নীল পানি ও শান্ত পরিবেশের জন্য পরিচিত।
দ্বিতীয় অপশনে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও বন্যপ্রাণীর বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই ট্যুরটি সবার জন্য নয় সীমিত সংখ্যক অংশগ্রহণকারীকে নিয়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা করা হয়েছে। তাই আগ্রহীদের নিজেদের পছন্দের গন্তব্য জানাতে বলা হয়েছে।

যারা এই ভ্রমণে যেতে আগ্রহী, তাদেরকে নির্দিষ্ট ফেসবুক পোস্টে গিয়ে মন্তব্য করে জানাতে বলা হয়েছে কোন অপশনটি তাদের কাছে বেশি এক্সাইটিং। পাশাপাশি পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করার শর্তও দেওয়া হয়েছে।

বিস্তারিত জানতে ও মন্তব্য করতে ভিজিট করুন:
https://www.facebook.com/MJFYED/posts/pfbid07AJdvsKSimYQAhWmJKSWkZKTVSkDCdYsnxoDTRQgz36XuEjy7MemD6RGf4qbMSE2l

আয়োজকদের আশা, এমন উদ্যোগ তরুণদের দৈনন্দিন একঘেয়েমি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কাজ বা পড়াশোনায় ফিরে যেতে অনুপ্রাণিত করবে।