/
/
ডিজিটাল গণতন্ত্রে কাজ করা যুব সংগঠনের জন্য অর্থসহায়তার সুযোগ
ডিজিটাল গণতন্ত্রে কাজ করা যুব সংগঠনের জন্য অর্থসহায়তার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published১৫ মার্চ, ২০২৬
৩:০৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Democracy

ডিজিটাল গণতন্ত্র নিয়ে কাজ করছে বা নতুন করে কাজ শুরু করতে চায়—এমন যুব সংগঠনগুলোর জন্য এসেছে অর্থসহায়তার নতুন সুযোগ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকাউন্টেবিলিটি ল্যাব বাংলাদেশের ৭ থেকে ১০টি সংগঠনকে এ সহায়তা দেবে।

এই উদ্যোগের আওতায় নির্বাচিত প্রতিটি সংগঠনকে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থসহায়তা দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নের সময়সীমা থাকবে সর্বোচ্চ তিন মাস।

আয়োজকরা জানিয়েছেন, এই সহায়তার জন্য নিবন্ধিত কিংবা অনিবন্ধিত—যেকোনো যুব সংগঠন আবেদন করতে পারবে। তবে সংগঠনকে ডিজিটাল গণতন্ত্র বা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে হবে বা নতুন উদ্যোগ নেওয়ার আগ্রহ থাকতে হবে।

আগ্রহী সংগঠনগুলোকে আগামী ২৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে ১৬ মার্চ দুপুর ১২টায় একটি অনলাইন প্রাক-আবেদন সভা অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী যে কেউ যুক্ত হতে পারবেন।

আবেদনের লিংক এবং প্রাক-আবেদন সভায় অংশ নেওয়ার লিংক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে।