

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ রবিবার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলছে। ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর আগে কিছু নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং সারা বছর এ কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, প্রতিদিনের পরিচ্ছন্নতা বজায় রাখতে তদারকি জোরদার করার পাশাপাশি প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বাগান পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলতে বিভিন্ন উদ্যোগ নিতে বলা হয়েছে।
অন্যদিকে, রমজানের ছুটির কারণে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১০টি শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী, আগামী ৪ এপ্রিল থেকে সাপ্তাহিক ছুটির দিনেও নিয়মিত পাঠদান চলবে। মূল লক্ষ্য হলো নির্ধারিত সময়ের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করা।