

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স। “চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ-২০২৬” এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব সাসেক্স যুক্তরাজ্যের প্রথম যুদ্ধ-পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর একটি। আধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, আন্তঃবিষয়ক পড়াশোনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সুপরিচিত।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার বেশি) আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে আন্তর্জাতিক (Overseas) ফি স্ট্যাটাসধারী হতে হবে
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে
একাডেমিক ফলাফল ভালো হতে হবে
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে
যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বহনের সক্ষমতা থাকতে হবে
সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির অফার পেতে হবে
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬।