

লেখালেখির জগতে নতুনদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হয়েছে বিশেষ অনলাইন ‘লেখালেখি কর্মশালা’। আগ্রহীদের জন্য নিবন্ধনের সময় শেষ হচ্ছে ৩০ জুন। ফলে অংশগ্রহণে ইচ্ছুকদের হাতে রয়েছে আর মাত্র একদিন।
আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালাটি অনুষ্ঠিত হবে অনলাইন জুম প্ল্যাটফর্মে। এতে দেশের স্বনামধন্য লেখক ও সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবেন। কবিতা বিষয়ে থাকবেন সাজ্জাদ শরিফ, গল্প বিষয়ে আনিসুল হক, ফিচার ও সংবাদ বিষয়ে সুমনা শারমীন এবং অনুবাদ বিষয়ে প্রশিক্ষণ দেবেন ফারুক মঈনউদ্দীন।
আয়োজকরা আরও জানিয়েছেন, কর্মশালার নির্দিষ্ট তারিখ ও সময় পরবর্তীতে বন্ধুসভার ফেসবুক পেজে প্রকাশ করা হবে। কর্মশালা সফলভাবে সম্পন্নকারী নির্বাচিত লেখক বন্ধুদের নিয়ে ঢাকায় আয়োজন করা হবে ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।
লেখালেখিতে নিজেকে আরও দক্ষ করে তুলতে এবং নতুন অভিজ্ঞতা অর্জনে আগ্রহীদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
নিবন্ধনের লিংক