

পরিবেশ ও নদীদূষণের গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হইতে সুরমা’ আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করছে। আন্তর্জাতিক একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রথম আয়োজন ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সির প্রশিক্ষণার্থী হিসেবে মনোজ প্রামাণিক ও সুব্রত সরকার চলচ্চিত্রটি নির্মাণ করেন।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নিউইয়র্কের জলবায়ু চলচ্চিত্র উৎসব এবং কম্বোডিয়ার সপ্তম অল এশিয়ান ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় ‘হইতে সুরমা’। মন্টেনেগ্রো আন্তর্জাতিক পরিবেশ চলচ্চিত্র উৎসবের দশম আসরের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে চলচ্চিত্রটি অর্জন করে প্রথম পুরস্কার।
এবার চট্টগ্রামে ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত মনসুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব -এ প্রদর্শিত হচ্ছে ‘হইতে সুরমা’। বিসুবো আর্ট অর্গানাইজেশনের আয়োজনে এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে।