

অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রকল্পের আওতায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত তিনটি কেন্দ্রে তিন মাস মেয়াদি ‘জেনারেল কেয়ারগিভিং, লেভেল-২’ কোর্সে নারীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এসএসসি পাস এবং ১৮ থেকে ৪৫ বছর বয়সী যেকোনো নারী এতে আবেদন করতে পারবেন, তবে সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এই আবাসিক কোর্সে প্রশিক্ষণার্থীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার সুবিধার পাশাপাশি প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) সনদ দেওয়া হবে এবং পরবর্তীতে দেশে ও বিদেশে আকর্ষণীয় বেতনে কর্মসংস্থানেও সরাসরি সহায়তা করা হবে।
আগ্রহী প্রার্থীরা তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও এনআইডি বা জন্মসনদের ফটোকপিসহ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি ঢাকা (উত্তরা), টাঙ্গাইল (মির্জাপুর) বা নারায়ণগঞ্জ কেন্দ্রে জমা দেওয়া যাবে অথবা sicip.kwtbd@gmail.com ই-মেইলে পাঠানো যাবে। উল্লেখ্য, ২০২৮ সালের জুন পর্যন্ত প্রতি তিন মাস পর পর এই ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।