/
/
জাতীয় জাদুঘরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ
জাতীয় জাদুঘরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ
Byadminsr
Published
৫:৪৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-13 at 17.13.54(1)

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে এক নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। এখন থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার কোনো প্রবেশমূল্য ছাড়াই জাদুঘর পরিদর্শন করতে পারবেন শিক্ষার্থীরা।

শ্রেণিকক্ষের বাইরে গিয়ে শিক্ষার্থীরা যাতে সরাসরি দেশের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্যবাহী নিদর্শনগুলো দেখার সুযোগ পান, সেই উদ্দেশ্যে জাদুঘর কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে।

পরিদর্শন আরও সহজ ও অর্থপূর্ণ করতে প্রতিটি দলের সাথে থাকবেন অভিজ্ঞ নির্দেশক বা গাইড। তাঁরা শিক্ষার্থীদের ঘুরে দেখানোর পাশাপাশি প্রদর্শিত নিদর্শনগুলোর পেছনের ইতিহাস বিস্তারিত বুঝিয়ে বলবেন।

শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে জাদুঘর কর্তৃপক্ষের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।