

বরিশাল নগরবাসীকে দ্রুত ও গতিশীল পরিচ্ছন্নতা সেবা দিতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজ চালু হয়েছে।
গত সোমবার থেকে পেজটির কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নতা বিভাগের বিভিন্ন কার্যক্রম, সেবা ও প্রয়োজনীয় তথ্য পেতে নগরবাসীকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়েছে বরিশাল সিটি করপোরেশন।
নগরবাসীকে পরিচ্ছন্নতা–সংক্রান্ত সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। এতে পরিচ্ছন্ন ও সুন্দর বরিশাল গড়ে তোলার উদ্যোগ আরও কার্যকর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
‘পরিচ্ছন্ন রাখবো বরিশাল, সুস্থ থাকবো চিরকাল’ স্লোগানকে সামনে রেখে পেজটির মাধ্যমে নাগরিকদের সঙ্গে পরিচ্ছন্নতা বিভাগের যোগাযোগ আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/profile.php?id=61594520272585