/
/
রমজান শুরুর অপেক্ষা, আজ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা হবে
রমজান শুরুর অপেক্ষা, আজ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা হবে
Byলাল সবুজ প্রকাশ
Published১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১২:২০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ChatGPT Image Feb 17, 2026, 12_19_00 PM

মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করায় হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৯ তারিখ। আজ সন্ধ্যায় দেশটির আকাশে রমজানের চাঁদ দেখা গেলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আর চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সে ক্ষেত্রে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রথম রোজা শুরু হবে।

চাঁদ দেখার বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিককে আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ঘোষণায় আদালত জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে।

সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পাবেন, তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রমজান মাসকে সামনে রেখে সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টা কমানো হয়েছে।