/
/
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আবেদনের সময় বৃদ্ধি
Byলাল সবুজ প্রকাশ
Published২৩ ফেব্রুয়ারি, ২০২৬
৯:৩২ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

download (11)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন প্রাথমিক আবেদন কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগ্রহী প্রার্থীদের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ টাকা আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) আগামী ১৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে জমা দিতে হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষকে ১৮ মার্চের মধ্যে আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। এছাড়া আবেদনকারীপ্রতি ৮০০ টাকা হারে বিশ্ববিদ্যালয়ের অংশ ‘ভর্তি ফান্ড’-এ ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত দেশের যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত তথ্য জানতে ভর্তিবিষয়ক ওয়েবসাইটের ‘Prospectus/Important Notice’ অপশনে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।