/
/
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা
Byলাল সবুজ প্রকাশ
Published২৫ ফেব্রুয়ারি, ২০২৬
১০:৫৬ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

uni

২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চলমান রয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও সেলফি গ্রহণ সম্পন্ন না হলে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভব হবে না।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে ছবি ও সেলফি সঠিকভাবে আপলোড ও গ্রহণ সম্পন্ন না হলে প্রবেশপত্র ডাউনলোড এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কোনোটিই সম্ভব হবে না।

গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়। এর আগে, গত বছরের ৭ ডিসেম্বর গুচ্ছভুক্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিন দফা সময় বাড়ানোর পর গত ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগও রাখা হয়েছে।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.gstadmission.ac.bd ওয়েবসাইটে।

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়:

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।