/
/
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
Byলাল সবুজ প্রকাশ
Published২৫ ফেব্রুয়ারি, ২০২৬
১১:০৪ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Junior_Scholarship_Result_Announcement_20260225_044718155

৪৫ হাজার ২০০ শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি। এসএমএস ও অনলাইনে জানা যাবে ফল।

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নামের তালিকা সংবলিত গেজেট প্রকাশ করবে।

এবার ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। বোর্ডভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

যেভাবে জানা যাবে ফল

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানানো হবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিয়ে ফল দেখা যাবে।

রেজাল্ট শিট ডাউনলোড

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ বোর্ড বা ‘Scholarship Result’ অপশনে ক্লিক করলে জেলার বা উপজেলার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকার পিডিএফ পাওয়া যাবে। ফাইল ডাউনলোড করে রোল নম্বর মিলিয়ে ফল নিশ্চিত করা যাবে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেয় ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।ডহিটড তগপড ডিগ