/
/
পুলিশের ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি
পুলিশের ১০ হাজার কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি
Byলাল সবুজ প্রকাশ
Published২৭ ফেব্রুয়ারি, ২০২৬
২:৩২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

download (21)

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে ১০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এসএসসি বা সমমান পাস করলেই এই পদে আবেদন করা যাবে।
অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৫ মার্চ এবং চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দেন।

মাননীয় মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পরপরই নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের জনবল বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ ও পরীক্ষাভিত্তিক।

কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে।

নিয়োগ কার্যক্রমের পাশাপাশি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

এছাড়া ট্রাফিক পুলিশের সক্ষমতা বাড়িয়ে শহরের যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:
প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

বৈবাহিক অবস্থা:
আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি

মহিলা প্রার্থী: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে হতে হবে

দৃষ্টিশক্তি: চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।