/
/
/
কক্সবাজারের তরুণদের নিয়ে এআইভিত্তিক ডিজিটাল গণতন্ত্র উদ্যোগ
কক্সবাজারের তরুণদের নিয়ে এআইভিত্তিক ডিজিটাল গণতন্ত্র উদ্যোগ
Byলাল সবুজ প্রকাশ
Published২৭ ফেব্রুয়ারি, ২০২৬
২:৩৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-02-27 at 2.23.02 PM

কক্সবাজারের চকরিয়ায় প্রান্তিক তরুণ-তরুণীদের নিয়ে এআইভিত্তিক এক ব্যতিক্রমধর্মী ডিজিটাল গণতন্ত্র উদ্যোগ বাস্তবায়ন করেছে ফিল্মস ফর পিস ফাউন্ডেশন (Films 4 Peace Foundation)। “ডিজিটাল শান্তি নির্মাণের মাধ্যমে গণতন্ত্র ও অন্তর্ভুক্তি জোরদারে এআই ব্যবহারে কক্সবাজারের তরুণদের ক্ষমতায়ন” শীর্ষক এ প্রকল্পে সহযোগিতা করেছে অ্যাকাউন্টেবিলিটি ল্যাব।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে দক্ষ করে তোলা, যাতে তারা গণতন্ত্র, নাগরিক অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পক্ষে ইতিবাচক ও প্রভাবশালী ডিজিটাল কনটেন্ট তৈরি করতে পারে।

অনলাইন ও মাঠপর্যায়ের প্রচারণার মাধ্যমে অংশগ্রহণকারী নির্বাচন শেষে চকরিয়ার পিস সেন্টারে (Peace Center) ২৫ জন প্রান্তিক তরুণ-তরুণীকে নিয়ে তিন দিনব্যাপী নিবিড় কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালাটি ছিল পুরো উদ্যোগের কেন্দ্রবিন্দু।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ChatGPT, Canva AI, Google AIসহ বিভিন্ন উন্নত ভিডিও টুল ব্যবহার করে সৃজনশীল কনটেন্ট তৈরির কৌশল শেখেন। ধারণা তৈরি, স্ক্রিপ্ট লেখা, ভিজ্যুয়াল ডিজাইন এবং ভিডিও প্রযোজনা—সবকিছুই ছিল হাতে–কলমে প্রশিক্ষণের মাধ্যমে। প্রতিদিন ২৫টিরও বেশি কনটেন্ট তৈরি করে তা উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

কর্মশালা শেষে শুরু হয়েছে চার সপ্তাহব্যাপী মেন্টরশিপ পর্ব। এ সময় অংশগ্রহণকারীরা গণতন্ত্র, সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক সচেতনতা বিষয়ক তিনটি করে ডিজিটাল কনটেন্ট তৈরি করছেন।

উদ্যোক্তাদের মতে, প্রযুক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে এ উদ্যোগ কক্সবাজারের তরুণদের ডিজিটাল গণতন্ত্রের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।