/
/
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Byলাল সবুজ প্রকাশ
Published২ মার্চ, ২০২৬
১০:৫৫ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

BNMC 1.0

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১ মার্চ রাতে এ ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ ফেব্রুয়ারি কাউন্সিলের অধীনে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ভিজিট করুন: bnmc.teletalk.com.bd

এ ছাড়া ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট *www.bnmc.gov.bd*-এ
প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।