/
/
ফেলোশিপ নিয়ে জাপানে গবেষণার সুযোগ
ফেলোশিপ নিয়ে জাপানে গবেষণার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published২ মার্চ, ২০২৬
১২:০০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Japan

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাস মেয়াদি ফুল-ফ্রি এক্সচেঞ্জ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি ডিগ্রিধারীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬।

এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন বিষয়ে গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মোট ১৫ জন গবেষককে এ ফেলোশিপ প্রদান করা হবে।

নির্বাচিত ফেলোরা জাপানের কোনো বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট বা স্বীকৃত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান নিজেদের গবেষণার জন্য বেছে নিতে পারবেন। ফেলোশিপের আওতায় সকল ব্যয় বহন করবে মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

সুযোগ-সুবিধা

মাসিক ভাতা হিসেবে ২ লাখ ২০ হাজার ইয়েন (প্রায় ১ লাখ ৭২ হাজার ৩৯৭ টাকা)

আনুষঙ্গিক খরচ বাবদ ১ লাখ ২০ হাজার ইয়েন (প্রায় ৯৪ হাজার ৩৪ টাকা)

জাপানে আসা-যাওয়ার বিমান ভাড়া

শিক্ষা সফরের ব্যয়

চিকিৎসা ভাতা ও স্বাস্থ্যবিমা সুবিধা

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে

বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে

জাপানি নাগরিক আবেদন করতে পারবেন না

জাপানের কোনো হোস্ট ইনস্টিটিউশন থেকে আমন্ত্রণপত্র থাকতে হবে

ইংরেজি বা জাপানি ভাষায় সাবলীল হতে হবে

ভ্রমণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পূর্বে জাপানে অবস্থানের অভিজ্ঞতা থাকা যাবে না

নিজ দেশে কোনো পেশায় নিয়োজিত থাকতে হবে এবং ফেলোশিপ শেষে দেশে ফিরে উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি থাকতে হবে

প্রয়োজনীয় নথিপত্র

নির্ধারিত আবেদন ফরম

গবেষণা পরিকল্পনাপত্র

অন্তত একটি প্রকাশিত গবেষণাপত্রের কপি

জীবনবৃত্তান্ত (সিভি)

সুপারিশপত্র

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

জাপানের হোস্ট ইনস্টিটিউশন থেকে প্রাপ্ত আমন্ত্রণপত্র

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে ইংরেজিতে টাইপ করে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদন ফরম, সিভি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সব নথি একত্রে ই-মেইলের মাধ্যমে application@mif-japan.org
ঠিকানায় পাঠাতে হবে।

ই-মেইলের আকার ১০ মেগাবাইটের বেশি হওয়া যাবে না।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬।