

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও নতুন ব্যবসা সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। ‘নতুন ব্যবসায় সৃষ্টি’ শীর্ষক এ প্রশিক্ষণ শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারিত।
আগামী ৮–১২ মার্চ ২০২৬ (রবি–বৃহস্পতিবার) ঢাকার ইন্সটিটিউট অব এসএমই ফাউন্ডেশন, শিল্প ভবন (৪র্থ তলা), ৯১ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা (নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য)।
প্রশিক্ষণে যে বিষয়গুলোতে আলোকপাত করা হবে তার মধ্যে রয়েছে—
উদ্যোগ ও উদ্যোক্তার ধারণা, ব্যবসার ধারণা ও ঝুঁকি, ব্যবসার চক্র ও ব্যবস্থাপনা, চাহিদা ও যোগান, বাজারজাতকরণ কৌশল, খরচ ও মূল্য নির্ধারণ, ব্যবসায় পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, SWOT বিশ্লেষণ, উৎপাদন প্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণ, আয়-ব্যয় ও লাভ-ক্ষতির হিসাব, নিবন্ধন প্রক্রিয়া, বিক্রয় কৌশল এবং বিজ্ঞাপন প্রস্তুতি।
বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত বিষয়ে জানতে এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.smef.gov.bd
) ভিজিট করা যাবে অথবা প্রদত্ত নম্বরে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ ৫ মার্চ ২০২৬।