/
/
/
অ্যাকশনএইড বাংলাদেশে ‘অ্যাসোসিয়েট অফিসার’ নিয়োগ
অ্যাকশনএইড বাংলাদেশে ‘অ্যাসোসিয়েট অফিসার’ নিয়োগ
Byলাল সবুজ প্রকাশ
Published২ মার্চ, ২০২৬
৪:০৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Actionaid

স্টাফ রিপোর্টার: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। সংস্থাটি ‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চ ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি পূর্ণকালীন এবং কর্মস্থল হবে কক্সবাজারের টেকনাফে। নির্বাচিত প্রার্থী মাসিক ৫৬ হাজার ৫৯২ টাকা বেতন পাবেন। এ ছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

কাজের দায়িত্ব, প্রয়োজনীয় দক্ষতা এবং আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।