/
/
/
অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান
অদম্য নারী পুরস্কার ২০২৫ প্রদান
Byলাল সবুজ প্রকাশ
Published৩ মার্চ, ২০২৬
১০:৩৩ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Women Award

সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ অর্জন করেছেন পাঁচ নারী। সোমবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–এর উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম।

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য শ্রেষ্ঠ নারী নির্বাচিত হয়েছেন আরিফা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা পেয়েছেন মারুফা আক্তার। শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাসরিন আক্তার। নির্যাতনের অভিজ্ঞতা পেছনে ফেলে জীবনসংগ্রামে জয়ী হওয়ায় শ্রেষ্ঠ নারী হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তা আক্তার। আর সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা লাভ করেছেন আফরোজা ইয়াসিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

আয়োজকরা জানান, তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম ও সাফল্যের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা নারীদের উৎসাহিত ও স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, এ ধরনের সম্মাননা নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।