/
/
/
ফ্রি স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ
ফ্রি স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ
Byলাল সবুজ প্রকাশ
Published৩ মার্চ, ২০২৬
৪:০৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Skill

বেকার যুবক-যুবতীদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বরিশালে ফ্রি দক্ষতা উন্নয়ন ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচিতে ভর্তি চলছে। সীমিত সংখ্যক আসনে দুইটি কোর্সে প্রশিক্ষণার্থী নেওয়া হবে।

কোর্স দুটি হলো —
🔹 পাদুকা উৎপাদনে বহুমুখী কার্যসম্পাদন (৩য় ব্যাচ)
🔹 তদারকি, ব্যবস্থাপনা ও নেতৃত্ব দক্ষতা উন্নয়ন (১ম ব্যাচ)

পাদুকা উৎপাদন কোর্সে ভর্তির জন্য কমপক্ষে এসএসসি/সমমান পাস হতে হবে। আর তদারকি, ব্যবস্থাপনা ও নেতৃত্ব দক্ষতা উন্নয়ন কোর্সে ভর্তির জন্য কমপক্ষে স্নাতক/সমমান পাস প্রয়োজন।

আবেদনকারীদের বরিশাল বিভাগের বাসিন্দা হতে হবে এবং সরাসরি প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে কোর্স সম্পন্ন করতে হবে। নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে।

যোগাযোগ:
প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেড
বিসিক শিল্পনগরী, কউনিয়া, বরিশাল
মোবাইল: ০১৬০৮৬০৩২৮০, ০১৭৩৭২০২৯৯০