/
/
/
নারী গবেষকদের জন্য ‘ইকো স্কলার’ প্রোগ্রাম, আছে অনুদান পাবার সুযোগ
নারী গবেষকদের জন্য ‘ইকো স্কলার’ প্রোগ্রাম, আছে অনুদান পাবার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published
৫:৪১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Eco

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণায় নারীদের অংশগ্রহণ বাড়াতে ‘ইকো স্কলার প্রোগ্রাম’ চালু করেছে আমাল ফাউন্ডেশন। এই উদ্যোগের মাধ্যমে তরুণ নারী গবেষকদের আর্থিক সহায়তা, মেন্টরশিপ এবং গবেষণা প্রকাশের সুযোগ দেওয়া হবে।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে মানুষের বাস্তব অভিজ্ঞতা ও গল্প। নারীরা এসব বিষয়কে ভিন্নভাবে দেখেন এবং সেখান থেকেই আসে নতুন ও কার্যকর সমাধান। সেই লক্ষ্যেই তরুণীদের গবেষণায় উৎসাহিত করতে এই প্রোগ্রাম চালু করা হয়েছে।

নির্বাচিত অংশগ্রহণকারীরা সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত গবেষণা অনুদান, অভিজ্ঞ বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ এবং তাদের গবেষণা প্রকাশের সুযোগ পাবেন।

১৮ থেকে ৩০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীরা, যাদের পূর্বে গবেষণার অভিজ্ঞতা রয়েছে, তারা এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন: https://cutt.ly/ItOP8Rbp

আবেদনের শেষ সময় ২০ এপ্রিল ২০২৬।