

উচ্চশিক্ষার পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে ‘মেধাবিকাশ বৃত্তি’ চালু করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও আমিনুল আলম ট্রাস্ট। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।
ব্র্যাক জানায়, এই উদ্যোগের লক্ষ্য হলো সহানুভূতিশীল, সচেতন ও দক্ষ একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
আবেদনের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে অনলাইনে। আগ্রহীরা নিচের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন:
আবেদন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScN7qsjmJcI8C…/viewform
আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি ফলাফলসহ প্রয়োজনীয় সনদপত্রের পরিষ্কার স্ক্যান কপি জমা দিতে হবে। পাশাপাশি, সঠিক পারিবারিক আয়ের তথ্য প্রদান এবং সচল মোবাইল নম্বর ও ইমেইল ব্যবহার করা বাধ্যতামূলক।